ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৪:১৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনে ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনটি তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই ইঞ্জিন ডিরেইল হয়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।